1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

দল-মত নির্বিশেষে সকলের জন্য কাজ করে যাব : এমপি খোকা 

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২০৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:-
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন,যে যেই দলেরই হোক না কেনো আমরা সোনারগাঁবাসীর উন্নয়নে দল-মত-নির্বিশেষে কাজ করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আগামী বছরের মধ্যে সোনারগাঁয়ে ব্যাপক উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর সহযোগিতায় সোনারগাঁয়ে অনেক উন্নয়ন হয়েছে, আগামীতে অসমাপ্ত কাজ শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
বৃহস্পতিবার (২৬মে)  দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার এন.এ.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবাগত ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহি কর্মকর্তা তৌহিদ এলাহি,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম  ইকবাল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা মানিক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কাজল, উপ সহকারী প্রকৌশলী কর্মকর্তা আরিফুল হক, বৈদ্যের বাজার ইউপি জাতীয় পার্টির সভাপতি মোঃ আলী মেম্বারসহ স্থানীয় মেম্বার আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park