1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

যুবদলের আহ্বায়ক ফারুকের বাড়িতে হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে মশাল মিছিল

  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনের বাড়িতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ ও মশাল মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।

গত রোববার রাতে নারায়নগঞ্জ জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকনের বাড়িতে হামলা ও লুটপাটের প্রতিবাদে মশাল ও প্রতিবাদ মিছিল করেছেন সোনারগাঁও থানা যুবদল, সোনারগাঁও থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য নোবেল মীরের নেতৃত্বে মিছিলে সকল পর্যায়ের যুবদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় মশাল মিছিলে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ন আহবায়ক নূরে ইয়াসিন নোবেল, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক হযরত আলী রানা,কাউছার, আলামিন, বারদী ইউপি যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলু, মোগরাপাড়া ইউপির যুবদলের যুগ্ন আহবায়ক রাকিব হাসান শম্ভুপুরা ইউপি যুবদল নেতা আতাউর রহমান, থানা যুবদল নেতা হুমায়ুন কবির, বৈদ্যের বাজার ইউপি যুবদলের নেতা সুজন প্রমুখ।

এর আগে রোববার বিকেলে রুপগঞ্জের মুড়াপারায় জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকনের বাসায় ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park