1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

জাতীয়পার্টির শাসনআমল ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো সময়-এমপি খোকা

  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২
  • ২৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে এদের মানুষের জন্য ব্যাপক উন্নয়ন করেছেন, স্বাধীন বাংলাদেশের যে সংস্কার করা হয়েছে, দেশে অসংখ্য রাস্তা, ব্রিজ, বড় বড় মহাসড়ক, ঢাকা শহর রক্ষা বাধ,নারায়ণগঞ্জ শহর রক্ষা বাধ, ঢাকায় রোকেয়া স্নরনী,পান্থপথ রাস্তা এবং বাংলাদেশ থেকে বিদেশি বিভিন্ন মিশনে সৈন্য প্রেরণ করেন যদিও সে সময় অনেকে এটার বিরোধিতা করেছেন পল্লীবন্ধু এরশাদের সাহসী পদক্ষেপের জন্য আজ বিশ্বের বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশে সাহস ও সুনামের সাথে দায়িত্ব পালন করছে।

আজ শনিবার বিকেলে সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা কার্যালয়ে নোয়াগাও ইউনিয়নের জাতীয় পার্টি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক, সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেওয়ান উদ্দিন চুন্নুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত মহাসচিব এবং এমপি লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, আরো উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টি নেতা মোঃ বাবুল ভূইয়া,শিব্বির আহমেদ, আনোয়ার হোসেন মেম্বার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা হাজী জাবেদ রায়হান, আনিসুর রহমান বাবু, ফজলুল হক, হাজী মুক্তার হোসেন, হাসান ইমামসহ জাতীয় পার্টির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park