1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের বৈদ্যেরবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন

  • আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বৈদ্যেরবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।

শুক্রবার (২০মে) বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলায় জামপুর ইউনিয়ন ও বৈদ্যোরবাজার ইউনিয়ন নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা হয়। পরে ট্রাইবেকারে ১-০ গোলে বৈদ্যেরবাজার ইউনিয়ন জয়ী হয়।

ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া, বৈদ্যোরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার।

সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে ও সোনারগাঁও ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্ণামেন্ট অনুষ্টিত হয়। এতে ১০টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভার দল অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park