1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আঃলীগের রাজনীতি থেকে হাসনাত পরিবারকে উৎখাত করা হয়েছে -কালাম

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতিক বরাদ্দে অর্থ ও পেশিশক্তির পক্ষে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে- বর্ষীয়ান রাজনীতিবিদ নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম দুঃখ প্রকাশ করে গানের সুরে বলেন- ” হাইব্রিডদের কাছে নেতারা বন্দি-কর্মীরা হতাস, টাকার কাছে রাজনীতি বন্দি- হইবে সর্বোনাশ, নেত্রীগো আমার মন ভালো না।”

তিনি আরো বলেন, ইতিহাসের করুন পরিনতির দিকে যাচ্ছি আমরা। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের রাজনীতি থেকে হাসনাত পরিবারকে উৎখাত করা হয়েছে। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ঐতিহ্যবাহী হাসনাত পরিবারটিকে রাজনৈতিক ভাবে সর্বহারা করা হলো। দলের এমন আত্মঘাতী সিদ্ধান্তে সোনারগাঁ থেকে আওয়ামী লীগের পতনের পথকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাবে।

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে এমন পরিবার আর একটাও খুঁজে পাওয়া যাবে না। বঙ্গবন্ধুর আদর্শের গড়া এই হাসনাত পরিবার থেকে বহু সদস্য আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। এই পরিবার থেকে একজন লোকও আওমীলীগ এর বাহিরে গিয়ে কোনো দল বা রাজনীতি করেন নাই। অন্য দলে গিয়ে এমপি মন্ত্রী হওয়ার সুবিধা গ্রহণ করেন নাই। আর সেই পরিবারটিকে আওয়ামীলীগের আমলেই সব কিছু থেকে বঞ্চিত করতে উঠে পরে লেগেছে একটি মহল। যারা মুখে বড় বড় কথা বললেও নিজের পরিবারের সদস্যরাই আওয়ামীলীগের বাহিরে অন্য দলও করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park