1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী মনোনীত হলেন রাশেদুল

  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৫২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কো-অপ্ট (শিক্ষানুরাগী) সদস্য মনোনীত হয়েছেন তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল।

মঙ্গলবার (১৪ মে ) সকালে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন’ সাবেক ইউপি চেয়ারম্যান ও নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম ভূঁইয়া।

এই সময় কমিটির সদস্য, জহিরুল ইসলাম, এম এ সালাম ভূইয়া, ইসমাইল হোসেন,মাহমুদুল হাসান মূকুল ভূইয়া ও মহিলা সদস্য উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকভাবে কো-অপ্ট (শিক্ষানুরাগী) মনোনীত হওয়ার পর রাশেদুল এক প্রতিক্রিয়ায় বলেন, আমি এই স্কুলে পড়াশোনার সময় এসএসসি পাশ করার পর বিভিন্ন কারনে ইচ্ছে হত স্কুল ম্যানেজিং কমিটি বা পরিচালনা পরিষদের কোন দায়িত্বে যাওয়া। সেই স্বপ্ন টা পূরণ হয়েছে আমার তাই আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ভাইকে ও পিরোজপুর ইউনিয়নের অভিভাবক বড় ভাই ইঞ্জিনিয়ার মাসুম চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক ভূইয়া এবং এম এ সালাম ভূঁইয়া মামা সহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park