1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মরহুম সাংবাদিক অনিক এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২
  • ২০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জে ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের সাবেক অর্থ সচিব সাংবাদিক মঞ্জুর আহমেদ অনিক এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মে) বিকালে সিদ্ধিরগঞ্জ পুলস্থ ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। এ সময় পরলোকগত অন্যান্য সাংবাদিকদের আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়ের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোশতাক আহমেদ শাওনের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- দৈনিক অপরাধ রিপোর্টের সম্পাদক মাসুদুর রহমান দিপু, দৈনিক আমার সময়ের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম আরজু, দৈনিক আমাদের অর্থনীতির নারায়ণগঞ্জ প্রতিনিধি অপু রহমান, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি আল আমিন, দৈনিক বাংলাদেশের খবরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আব্দুল কাইয়ুম, দৈনিক ঢাকা প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আসলাম, দি ডেইলি ট্রাইব্যুনালের নারায়ণগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন, , জয়যাত্রা টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আলী, এশিয়ান টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান, সময়ের আলোর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি রাশেদুল কবির অনু, দেশ রূপান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. সোহেল, ফটো সাংবাদিক বিশাল আহমেদ, সোহেল রানা, আলোকিত শীতলক্ষ্যার সম্পাদক তোফাজ্জল হোসেন (মায়া), গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সাইফুল্লাহ মো. খালিদ রাসেল ও সাংবাদিক মীর কাশেম, দৈনিক আমার সময়ের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. মিথুন, ৭১ ডট কম এর মো. আল আমিন‘সহ প্রমূখ।

উল্লেখ্য ,মরহুম মনজুর আহমেদ অনিক সাংবাদিকতায় তার বর্ণাঢ্য কর্মজীবনে সর্বশেষ দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ছিলেন। এছাড়াও তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আজকের ফরিয়াদ পত্রিকার ঢাকা প্রতিনিধি, ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব) এর নির্বাহী কমিটির নব-নির্বাচিত সদস্য এবং ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের অর্থ সচিব ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park