1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আড়াইহাজারে ডাকাতির সময় পুলিশের হাতে ডাকাত সর্দার গ্রেফতার

  • আপডেট : রবিবার, ৮ মে, ২০২২
  • ২৪২ বার পঠিত

নিউজ ডেস্ক:-

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জালাকান্দীতে মাইক্রোবাস থামিয়ে ডাকাতির সময় গুলি ছুড়ে ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ মে) ভোরে উপজেলার আড়াইহাজার-বিশনন্দী ফেরীঘাট সড়কের এলাকায় একটি মশারীর কারখানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভিকটিমদের সূত্রে জানা যায়, সিলেট থেকে বাঞ্জারামপুর যাওয়ার পথে জালাকান্দীতে ঘটনাস্থলে মাইক্রোবাস থামায় ডাকাত দল। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা লুটে নেয় তারা। ডাকাতি চলাকালীন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লার গাড়ি ঘটনাস্থল অতিক্রমের সময় দৌড়ে গিয়ে ডাকাতদের ধাওয়া করে। এসময় ৫ রাউন্ড গুলিও ছুড়েন তিনি। পরে ৫ সদস্যের ডাকাত দলের ৪ জন পালিয়ে গেলেও ডাকাত সর্দার আড়াইহাজারের সালমদী গ্রামের সিরাজুলের ছেলে সেলিম মিয়াকে (৩৬) গ্রেফতার করতে সক্ষন হন ওসি। এদিকে এ ঘটনায় মাইক্রোবাস চালক বাদী হয়ে ৫ ডাকাতের নামে মামলা দায়ের করেছেন। ঘটনাস্থল থেকে ২টি বড় ছোরা, লুট হওয়া ২৭শ টাকা উদ্ধার করেছে পুলিশ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। বাকী ৪ ডাকাত উপজেলার খিরদাসী ও সালমদী গ্রামে বলে পুলিশ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park