1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন সোহাগ রনি

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৪২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে ৮ম ধাপে ইউপি নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়নের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে মনোনয়নপত্র কিনেন চেয়ারম্যান পদপ্রার্থী নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মো. সোহাগ রনি।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে মোগরাপাড়া কালা দরগা মাজার শরীফ জামে মসজিদে জোহর নামাজ আদায় শেষে বারো আওলিয়াগনের মাজার যিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।

শাহ মো. সোহাগ রনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আপার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে আবেদন পত্র কিনেছি। মোগরাপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া প্রত্যাশী।

উল্লেখ্য যে, ৮ম ধাপে আগামী ১৫ জুন সারাদেশের ৩১ জেলার ৬১টি উপজেলার ১৩৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইবিএমের মাধ্যমে ভোট হবে। এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ মে।

সোহাগ রনির সাথে তার বাবা সোনারগাঁ থানা কৃষকলীগের সাবেক সভাপতি শাহ কামাল তোতা, সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী ছগির আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সাবেক সভাপতি , ধানমন্ডির মহিলা কাউন্সিলর শিরিন শারমিন, সোনারগাঁ সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park