1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

লাঙ্গলবন্দে চলছে সেতুর সংস্কার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

  • আপডেট : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ চলার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে সড়কে যানবাহনের চাপ বাড়ায় এ যানজট দীর্ঘ হয়।

বুধবার (৪ মে) সকাল থেকে এ সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে সংস্কার চলায় তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি লেন দিয়ে উভয়মুখী যানবাহন চলাচল করছে। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

এবারের ঈদে ঘরমুখো মানুষের জন্য ঢাকা-চট্টগ্রাম সড়ক বাধাহীন থাকলেও ঈদের দ্বিতীয় দিন বুধবার যানজটে পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন এ পথে চলাচলকারীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ সেতু থেকে এক পাশে মদনপুর এবং আরেক পাশে মেঘনা সেতু পর্যন্ত এ যানজট বিস্মৃত হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবির হোসেন জানান, লাঙ্গলবন্দ সেতুটির বিভিন্ন অংশে সমস্যা দেখা দেওয়ায় এটি সংস্কার করা হচ্ছে। প্রথমে ঢাকামুখী লেনে সংস্কার শুরু হয়েছে পরে এটি সম্পন্ন হলে চট্টগ্রামমুখী লেনের সংস্কার কাজ করা হবে। তিনি বলেন, ঢাকামুখী লেনটি বন্ধ থাকায় এখন একটি লেন দিয়ে উভয়মুখী যানবাহন চলাচল করছে। ফলে যানবাহনের স্বাভাবিক গতি কমে যাচ্ছে। এ জন্য উভয় পাশেই কিছুটা যানজট দেখা দিয়েছে। এ সংস্কার কাজ সম্পন্ন হতে তিন দিন সময় লাগতে পারে।

তবে যানজট এড়াতে সড়ক ও জনপথ বিভাগ থেকে ভারী যানবাহনকে ঢাকা-সিলেট মহাসড়ক ঘুরে যেতে এবং হালকা যানবাহনকে মদনপুর হয়ে নবীগঞ্জ-কাইকারটেক সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park