1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পৌরবাসীর মাঝে মেয়র প্রার্থী হোসাইনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট : রবিবার, ১ মে, ২০২২
  • ২৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:- 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও খেটে খাওয়া ৪শত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সোনারগাঁও পৌর মেয়র প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন উপ- সম্পাদক মোহাম্মদ হোসাইন।

রবিবার (১ মে) বিকেলে পৌরসভা এলাকার চৈতি গার্মেন্টস এর সামনে ৪শত পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

পৌর মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য অধ্যাপক আবু জাফর চৌধুরী বিরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।

এই সময় আরও উপস্থিতি ছিলেন-বারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেদ উদ্দিন মন্জু, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, সোনারগাঁও পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক বাবু,সোনারগাঁও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কেন্দ্রীয় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান হোসাইন,সদস্য সচিব মিজানুর রহমান, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ফিরোজ শাহ,সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হৃদয় সিকদার,সোনারগাঁও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষ্ণ রায়, যুবলীগ নেতা সাদ্দাম,ইকরাম প্রমুখ।

কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা মোহাম্মদ হোসাইন বলেন, করোনার পরও আমি আমার এলাকার সাধারণ মানুষকে ভুলে যাইনি। এ অসহায় মানুষ গুলোর সাথে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে ঈদের আনদ ভাগাভাগি করতে পেরে আমি অনেক খুশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park