1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে শতাধিক পরিবারে ঈদ উপহার পৌঁছে দিয়েছে “তারুণ্যের সোনারগাঁ”

  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৩২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সোনারগাঁকেন্দ্রীক কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীদের সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “তারুণ্যের সোনারগাঁ”। প্রতিষ্ঠার পর থেকেই নানান ধরণের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সংগঠনটি। সেই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখেও সংগঠনটি হাতে নিয়েছে বিশেষ ঈদ কর্মসূচি।

এবারের ঈদুল ফিতরে “তারুণ্যের হাত ধরে, ঈদ আনন্দ ঘরে-ঘরে” এই স্লোগান প্রতিপাদ্য করে সংগঠনটি সোনারগাঁয়ের প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে।

ঈদের উৎসবমুখর আমেজকে ঘিরে প্রায় শতাধিক পরিবারের জন্য নিজেদের সামর্থ্য ও সাধ্যের সমন্বয়ে অর্ধ লক্ষ টাকার এ উপহার সামগ্রী সোনারগাঁব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে নিভৃতে পৌঁছে দিতে পেরে উচ্ছ্বাসিত তারুণ্যের সোনারগাঁ ফাউন্ডেশনের সকল সদস্যরা।

এ ছাড়াও ভিন্ন আঙ্গিকে পথে প্রান্তরে ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিতদের নিয়ে মজাদার ও আগ্রহোদ্দীপক নানা কুইজ ও খেলার মাধ্যমে বিজয়ীদের হাতে এই ঈদ উপহার তুলে দেয়ার চিত্রও দেখা গেছে সংগঠনটির সদস্যদের।

সামাজিক ও নৈতিক উৎকর্ষ সাধনে নিরলসভাবে সচেষ্ট ভূমিকা পালন করে যাবে সংগঠনটি, এমনটাই প্রত্যাশা এ সংগঠন সংশ্লিষ্ট সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park