1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে সাড়ে ৪ হাজার পরিবার পেলো ইঞ্জিনিয়ার মাসুমের ঈদ উপহার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

সোনারগাঁওয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব অসহায় ও খেটে খাওয়া ৪৫০০ পরিবারকে ঈদ উপহার পৌঁছে দিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুল ও কলেজ মাঠে ছাত্রলীগ ও যুবলীগের ২ শত স্বেচ্ছাসেবীর মাধ্যমে পিরোজপুর ইউনিয়নের মানবিক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নিজ হাতে উপহার সামগ্রী তুলে দেন৷

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, ধনী গরীব সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য আমার ইউনিয়নের মানুষের জন্য প্রতি ঈদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ ৪৫০০ ঈদ উপহার পৌঁছে দেয়া হয়েছে। আগামীতে অন্যান্য এলাকায় এই কার্যক্রম বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

এছাড়া তিনি সোনারগাঁও তথা পুরো বাংলাদেশের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে পোলাও চাল, ডাল, তেল, আলু, চিনি, দুধ সহ দুই ধরনের উন্নত মানের সেমাই ছিল।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ, উপজেলা পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ মোল্লা, যুগ্ম আহবায়ক ডক্টর আতিকুল্লাহ, মাসুম বিল্লাহ, হাফেজ মোহাম্মদ আনিস, যুবলীগের সাজিদ মাহবুব, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহমেদ আনিস, রাজিব, আরিফ আহমেদ, ইমু, রিফাত, কামাল ভান্ডারী, সজল, ইয়ানবী, লিয়াকত, আলামিন, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park