1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নোয়াখালীতে আগুনে পুড়ল ৫০ দোকান, কোটি টাকার ক্ষতি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২০৫ বার পঠিত

নিউজ ডেস্ক:-

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারের স্টেশন মার্কেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক মোতাসিম বিল্লা সবুজ জানান, সন্ধ্যার দিকে বাজারের ব্যবসায়ীরা ইফতার নিয়ে ব্যস্ত। ওই সময় হঠাৎ স্টেশন মার্কেটের একটি দোকানে আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে স্টেশন মার্কেটের ফার্মেসী দোকান, হার্ডওয়্যার দোকান, সিরামিক দোকান, প্লাস্টিক দোকান ও গ্যাস সিলিন্ডার দোকানসহ অন্তত ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায়। রাত পৌনে ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সরেজমিনে ঘটনাস্থলে দেখা যায় পানি সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

এ বিষয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, চাটখিল, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ, ফেনী ও লক্ষীপুর থেকে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো চৌমুহনী বাজারের ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park