1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে রিসাইকেল ইন্ডাস্ট্রিজের শুভ উদ্বোধন

  • আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উন্নতমানের পরিবেশ বান্ধব ওয়েস্টিস রিসাইকেল ইন্ডাস্ট্রিজ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার টিপরদী এলাকায় মেঘনা ইকোনোমিক জোনের পেছনে কামারগাঁও এলাকায় এ রিসাইকেল ইন্ডাস্ট্রিজ কারখানার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাজী শাহ্ মোঃ সোহাগ রনির ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা শাহ জামাল তোতা মেম্বার।

এ ওয়েস্টিস রিসাইকেল ইন্ডাস্ট্রিজ তৈরি করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ্ মোঃ সোহাগ রনি।

সোনারগাঁও ও মোগরাপাড়া ইউনিয়নের মাদ্রাসার এবং সকল জামে মসজিদের ইমামগণ, শিক্ষার্থী ও ওলাময়েকেরাম দের উপস্থিতিতে কোরআন খতম এবং ইফতার মাহফিলের মাধ্যমে এ ইন্ডাস্ট্রিজ উদ্ভোধন করা হয়।

উদ্বোধনের পর ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ্ মোঃ সোহাগ রনি বলেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিলো সোনারগাঁওয়ে একটি উন্নতমানের পরিবেশ বান্ধব ওয়েস্টিস রিসাইকেল ইন্ডাস্টিস করার, মহান আল্লাহর কাছে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি, তিনি আমার আশা পূরন করেছেন। আমি সোনারগাঁও রিসাইকেল ইন্ডাস্ট্রিজ লিঃ এর জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উদ্বোধন অনুষ্ঠান স্থলে আসার জন্য তিনি উপস্থিত সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park