1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে রূপায়ণ গ্রুপের উদ্যোগে জাকাত সামগ্রী বিতরণ

  • আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

রূপায়ণ গ্রুপের উদ্যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে অসহায় গরিব ও দুস্থদের মাঝে জাকাত সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বারদী রূপায়ণ প্যালেস ও গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় প্রায় দুই হাজার অসহায় দরিদ্র মানুষকে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়। বিতরণের সময় বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন পরিষদের মহিলা প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ও বারদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউনুস মিয়া, রূপায়ণ গ্রুপের ম্যানেজার হাফিজ আহম্মেদ, এক্সিকিউটিভ অফিসার মো. ফাহাদ, ল্যান্ড ডেভেলপমেন্ট অফিসার মাহমুদুল আলম, স্টোর অফিসার আবদুল মমিন, মো. খালেক ও সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বারদী ইউনিয়নের প্রত্যন্ত দীপঞ্চল নুনেরটেক এলাকার দ্বিতীয় দিন আজ শনিবার রুপায়ন গ্রুপের উদ্যোগে প্রতি বছরের মতো অসহায় গরীব ও দুস্থদের মাঝে জাকাত সামগ্রী বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park