1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করলেন প্রেমিক

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৪০ বার পঠিত

অনলাইন ডেস্কঃ-

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ে করেছেন রোহিনী চন্দ্র বর্মন (২৫) নামে এক যুবক৷ একই সঙ্গে দুই বউকে ঘরেও তুলেছেন তিনি। একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।  

গতকাল বুধবার (২০ এপ্রিল) আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদ্বার এলাকার রোহিনী চন্দ্র বর্মন নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে একসঙ্গে ইতি রানী (২০) ও মমতা রানীকে (২১) বিয়ে করেছেন।

জানা গেছে, রোহিনী চন্দ্র বর্মন আটোয়ারী উপজেলাধীন লক্ষ্মীদ্বার এলাকার যামিনী চন্দ্র বর্মনের ছেলে। ইতি রানী একই ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে। আর মমতা রানীর বাড়ি একই ইউনিয়নের উত্তর লক্ষ্মীদ্বার এলাকায়। তিনি ওই এলাকার টোনো কিশোর রায়ের মেয়ে।

স্থানীয়রা জানান, বলরামপুর ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার ইতি রানীর সঙ্গে রোহিনী চন্দ্রের প্রেমের সম্পর্ক দীর্ঘ দিনের। একপর্যায়ে তারা মন্দিরে গিয়ে বিয়েও করেন। বিয়ের বিষয়টি  তারা দুজনেই গোপন রেখেছিলেন। এর মধ্যে রোহিনী চন্দ্র নতুন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন লক্ষ্মীদ্বার এলাকার মমতা রানীর সঙ্গে। প্রেমের সূত্রে মমতার সঙ্গে গত ১২ এপ্রিল রাতে দেখা করতে যান রোহিনী চন্দ্র। সেখানে দুজনকে এক সঙ্গে দেখে ফেলেন মমতার পরিবারের লোকজন।

পরে রোহিনীকে আটকে রাখেন তারা। পরদিন ১৩ এপ্রিল তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। রোহিনীর বিয়ের খবর শুনে তার বাড়িতে অনশন শুরু করেন আগের প্রেমিকা ইতি রানী। পরে গতকাল বুধবার রাতে রোহিনীর বাড়িতে পুনরায় একসঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয় এবং দুই বউকে একসঙ্গে ঘরে তুলে নেন রোহিনী।

এ বিষয়ে রোহিনী চন্দ্র বর্মনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে কথা বলতে চাইলেও তিনি ফোন কেটে দেন।

এ বিষয়ে রোহিনীর বাবা যামিনী চন্দ্র বর্মন বলেন, দুইজনকে একসঙ্গে ঘরে তুলতে আমাদের আপত্তি ছিল না। তবে আগের বিয়েগুলোর বিষয়ে যেহেতু জানা ছিল না, তাই নতুন করে আমি আবার বিয়ের আয়োজন করেছি।

এ বিষয়ে বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, এক যুবক দুই মেয়েকে বিয়ে করেছে এমন খবর শুনেছি। তবে এর আগে আমাকে মৌখিকভাবে তাদের অবিভাবকরা বিষয়টি জানালে আমি প্রশাসনকে জানিয়েছিলাম। পরে তারাও আর আসেননি, যোগাযোগও করেননি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park