1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

দুই দিনে ৮৫১৭ মামলা নিষ্পত্তি

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২২১ বার পঠিত

অনলাইন ডেস্কঃ-

হাইকোর্টের ১৩টি বেঞ্চ দুই কার্যদিবসে আট হাজার পাঁচশত ১৭টি মামলা নিষ্পত্তি করেছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বৃহস্পতিবার (২১ এপ্রিল) এই তথ্য জানিয়ে বলেছেন, ৮ হাজার ৫১৭টি ফৌজদারি বিবিধ মামলা হাইকোর্ট বিভাগের ১৩টি বেঞ্চে ২০ ও ২১ এপ্রিল দুদিনে নিষ্পত্তি হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১ হাজার চারশত ৯৮টি মামলা নিষ্পত্তি করে বিচার বিভাগের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেন। হত্যা, ধর্ষণ, মানব পাচার, মাদকের মামলায় অন্তর্বর্তীকালীন জামিন নেওয়ার পর এ সংক্রান্ত রুল বছরের পর বছর অনিষ্পন্ন অবস্থায় পড়ে ছিল।

সংশ্লিষ্ট মামলায় একবার জামিন মঞ্জুর হওয়ার পর তা বিভিন্ন সময়ে বর্ধিত হয়েছে। কিন্তু প্রথমবার জামিনের সময় জারি হওয়া রুল আর নিষ্পত্তি হয়নি। এ রকম হাজার হাজার রুল অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে। এর কারণে হাইকোর্ট বিভাগের মামলার স্তূপ বাড়ছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জামিন সংক্রান্ত এসব পুরোনো রুল নিষ্পত্তির জন্য গত ১৭ এপ্রিল ১৩টি বেঞ্চ গঠন করেন। ওই ১৩টি বেঞ্চে বুধ ও বৃহস্পতিবার ৪৯৮ ধারা সংক্রান্ত ফৌজদারি বিবিধ মামলা নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়। এসব বেঞ্চকে ৪৯৮ ধারায় জামিন সংক্রান্ত ২০১৬, ১৭, ১৮ ও ২০১৯ সালের ফৌজদারি বিবিধ মামলা নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park