1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

চেক প্রতারণার ৯ মামলায় ইভ্যালির রাসেলের জামিন

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২১৫ বার পঠিত

অনলাইন ডেস্কঃ-

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল চেক প্রতারণার পৃথক নয়টি মামলায় জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

এ তথ্যের সত্যতা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রাসেলের আইনজীবী আহসান হাবীব।

রাসেলের আইনজীবী আহসান হাবীব বলেন, রাসেল গ্রেপ্তার হওয়ার পর অনেক গ্রাহক বাদী হয়ে থানা ও আদালতে মামলা করেছেন।

এখন পর্যন্ত রাসেল ১০টি মামলায় জামিন পেয়েছেন। রাসেলের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। সেসব মামলায় রাসেল জামিন পাননি।

সম্প্রতি রাসেলের স্ত্রী শামীমা নাসরিন সব মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

অর্থ আত্মসাতের অভিযোগে এক গ্রাহকের করা মামলার পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার হন রাসেল ও তার স্ত্রী। এরপর ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। মামলাগুলোর তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park