1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী-দোকান কর্মী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। রাত পৌনে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাহিদ হাসান (১৮) একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। সংঘর্ষের সময় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন আইসিইউতে কর্তৃব্যরত চিকিৎসক ডা. তৌফিক ইলাহী।
ওদিকে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেন গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাকে আইসিইউতে রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আহত ছাত্রের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

এছাড়া সংঘর্ষে আহত সব শিক্ষার্থী ও অন্য ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park