1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে নিখোঁজের পরেরদিন ধানক্ষেতে মিলল শিশু ছেলের মরদেহ

  • আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৩৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নিখোঁজের পরেরদিন রিমন (৮) নামে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার ১৭ই এপ্রিল) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিজয় নগর এলাকায় একটি ধানক্ষেত থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত রিমন উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নয়ানগর এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নয়া নগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রিমন শনিবার রাত থেকে নিখোঁজ হয়। পরে রবিবার দুপুরের দিকে এলাকাবাসী ধানক্ষেতে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে পাঠানো হয়। উদ্ধারকৃত মরদেহের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধারনা করা হচ্ছে শিশুটি হত্যাকান্ডের শিকার হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park