1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে আওয়ামী লীগ নেতার পিটুনিতে আহত স্বেচ্ছাসেবকলীগ নেতা

  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৫৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি এলাকায় জেলা আওয়ামী লীগের নেতা এসএম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ৩০ লাখ টাকা চাঁদার দাবিতে ডিপলেড ওয়্যার লিঃ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে।

এ সময় কোম্পানীর সুপারভাইজার জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহামুদুল হাসান দুলালকে নির্মাণ কাজ বন্ধ না করার জন্য এগিয়ে যায়। এতে আওয়ামীলীগ নেতা এসএম জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে তার নেতৃত্বে তার বড় ভাই এসএম জামাল উদ্দিন, তার ভাগিনা মামুন (৩২), খোরশেদ (৫০), জসিম উদ্দিন (৫৫) ও সাগর (২৫) নামে ৬জনে মিলে মাহামুদুল হাসান দুলালকে পিটিয়ে আহত করেন।


গত শুক্রবার দুপুরে উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও এলাকায় ডিপলেড ওয়্যার লিঃ নামের কোম্পানীর ভেতরে এ ঘটনা ঘটে।


এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহামুদুল হাসান দুলাল গতকাল শনিবার চাঁদার দাবি ও মারপিটের ঘটনায় এসএম জাহাঙ্গীর হোসেনসহ ৬জনকে আসামী করে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এদিকে আহত মাহামুদুল হাসান দুলাল জানান, জলা আওয়ামী লীগের নেতা এসএম জাহাঙ্গীর হোসেনের নেতৃতে বড় ভাই এসএম জামাল উদ্দিন, তার ভাগিনা মামুন, খোরশেদ, জসিম উদ্দিন ও সাগরসহ অজ্ঞাত আরো ৪-৬জন জোর পূর্বক ডিপলেড ওয়্যার লিঃ নামের কোম্পানীর ভেতরে ঢুকে প্রথমে কোম্পানীর নির্মান কাজ বন্ধ করে দেয়ার চেষ্টা করে। এ সময় আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া মাত্রই তারা সন্ত্রাসী স্টাইলে মারপিট শুরু করেন।

এ ব্যাপারে মুঠো ফোনে জেলা আওয়ামীলীগ নেতা এস এম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, ডিপলেড ওয়্যার লিঃ নামের কোম্পানীটি আমার জায়গা দখলে নেয়ার চেষ্টা করলে, আমি তাদের বাঁধা দেই এবং এখানে চাঁদা দাবির কোন ঘটনা ঘটেনি।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park