1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ সাহিত্য সংগঠন এর উদ্যোগে অমর একুশে বইমেলায় প্রকাশিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৫০ জন লেখকদের নিয়ে কবিতাঞ্জলি কবিতার কম্পাস ২০২২ নিয়ে পাঠ আলোচনা ও ইফতার এর আয়োজন করা হয়।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় চাষাড়া হোয়াইট হাউজের ২য় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর আহ্বায়ক কাজী আনিসুল হক হীরা’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু এর সার্বিক তত্ত্বাবধানে পাঠ আলোচনায় মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন কবি মজিবুল হক কবির এবং মুখ্য আলোচক অধ্যক্ষ রুমন রেজা। এছাড়াও আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক ইউসুফ আলী এটম, কবি রইস মুকুল, কবি দীপক ভৌমিক, কবি মিজান মিলকি ও কবি এস এ শামীম।
শুভেচ্ছা বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, কবি আল আশরাফ বিন্ধু,কবি ফরিদুল মাইয়ান,কবি আল মনির, কবি হাবিব সিদ্দিক, এম এ সামাদ মতিন, কবি কামাল সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক গৌতম সাহা, সোনিয়া দেওয়ান প্রীতি, ফরিদা ইয়াসমিন সুমনা, আলী হোসেন, অপু রহমান, জামান, কবি সালমা ডলি, মাকসুদা ইযাসমিন, আবুল কালাম আজাদ, ইকবাল হোসেন রোমেছ, পারভীন, মিরাজ, এম নাজমুল, জুয়েল সরকার, এম এইচ শ্রাবন, বুলবুল, এজাজ সারোয়ার, সামিয়া রহমান, কন্ঠ শিল্পী মাবিয়া রহমান ও অনিছা তারান্নুম অমিসহ প্রমূখ।
কবি রাজলক্ষ্মীর সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ -এর পক্ষে আহবায়ক কাজী আনিসুল হক হীরা ও যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম আরজু অতিথি কবি মজিবুল হক কবির ও অধ্যক্ষ রুমন রেজাকে শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট প্রদান করেন। ইফতারের আগ মূহুর্তে দোয়া পরিচালনা করেন কবি কামাল সিদ্দিকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park