1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে কুকুরের কামড়ে শিশুসহ ৬জন আহত, আতঙ্কে এলাকাবাসী

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৭১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার  কুকুরের কামড়ে স্কুল পড়ুয়া শিক্ষার্থী শিশুসহ ৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় শহিদুল ইসলামের ছেলে রাহাত (১২) কে পাগলা কুকুর কামড়ে মারাত্মক আহত করে। একই ভাবে ওই এলাকায় আরো ৫ জন পথচারীকে কুকুরে কামড়ানোর খবর নিশ্চিত হওয়া গেছে।

এলাকাবাসী জানায়, সর্বত্র এখন কুকুর আতঙ্ক। বিভিন্ন এলাকা থেকে পাগলা কুকুরের কামড়ে অনেক মানুষের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিনে কেবল কুকুরের কামড়ে ১৫ মানুষ আহত হয়েছেন।

এদিকে বেওয়ারিশ এসব কুকুর নিধনে উপজেলা প্রশাসনের কোনো উদ্যোগ না থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। তাছাড়া স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন-সুবিধা না থাকায় আক্রান্ত ব্যক্তিরাও চরম ভোগান্তি পোহাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park