1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন’ আজাদ

  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় যোগদানের পর থেকে অপরাধ দমন, অপরাধী শনাক্ত,সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার, মামলার রহস্য উন্মোচন, পেশাগত কাজে বিশেষ দক্ষতা ও সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছে কেরানীগঞ্জ মডেল থানার সাব- ইন্সপেক্টর (এসআই) আজাদ।

সোমবার (১১ এপ্রিল) ঢাকা জেলার পুলিশ সুপার কার্যালয়ে, ঢাকা জেলার মানবিক পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার( পিপিএম) জেলার শ্রেষ্ঠ এসআই আজাদ কে সম্মাননা স্মারক ক্রেস্ট হাতে তুলে দেন।

উক্ত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুল আল-কাফি সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শ্রেষ্ঠ এসআই আজাদ বলেন, ক্লু-লেস ডাকাতি মামলাটির রহস্য উদঘাটন ও লুন্ঠিত মালামাল উদ্ধারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদানসহ সার্বিক সহযোগিতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মোঃ শাহাবুদ্দিন কবীর স্যার, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু সালাম স্যার।

তিনি আরো বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আইন শৃঙ্খলা উন্নয়নে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park