1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধবঃ মন্ত্রী গাজী

  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২২৭ বার পঠিত

নিউজ ডেস্কঃ-

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়‌নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃ‌ত্বে বর্তমান সরকারের আমলে দে‌শের সর্ব‌ক্ষে‌ত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। বর্তমান সরকার কথায় ও কাজে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতিই প্রমাণ করছে, উন্নয়নবান্ধব আওয়ামী লীগ সরকার দেশকে কতটুকু এগিয়ে নিয়ে যাচ্ছে।

শুক্রবার (৮ এ‌প্রিল) সকা‌লে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় গোলাকান্দাইল মানিক হাউজ হইতে সিরাজ হাউজ পর্যন্ত রাস্তা প্রশস্ত ও আর সি সি করণ সম্পন্ন হওয়ায় উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন। উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপ‌জেলা প্রকৌশলী জামাল উদ্দীন, উপ‌জেলা আওয়ামীলী‌গের সা‌বেক কার্যকরী সদস্য আবুল কালাম, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, উপজেলা যুবমহিলালীগের সভাপ‌তি ফের‌দৌসী আক্তার রিয়া, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য নাসির উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park