1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিএনপি নেতা ইশরাককে গ্রেপ্তারের কারণ জানালেন তথ্যমন্ত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২১৭ বার পঠিত

নিউজ ডেস্কঃ-

বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তারের কারণ জানালেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি বিধায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের একটি বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি।

তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি আছে। আরও মামলাও তার বিরুদ্ধে আছে। গতকালের মিছিলের সঙ্গে তার গ্রেপ্তারের কোনো সম্পর্ক নাই। যারা জ্বালাও পোড়াও করেছিল এবং মানুষ পুড়িয়ে মারার যারা হুকুমদাতা, তাদেরও গ্রেপ্তার করা প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এদিকে বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নিতে ভূমিকা রাখার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানানোর বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নিজস্ব বিষয়,

জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সবসময় নির্বাচনকে ভয় পায়। কিন্তু বিএনপির জন্য নির্বাচনের ট্রেন দাঁড়িয়ে থাকবে না। গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনে অংশ নেবে–এমন প্রত্যাশা ব্যক্ত করে হাছান মাহমুদ বলেন, নির্বাচনে কে আসবে আর কে আসবে না, সেটা কোনো বিষয় নয়। নির্বাচনভীতি কাটিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেবে, সেটাই আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park