1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিএনপিতে আন্তর্জাতিক সম্পাদকের পদ হারালেন সাবেক প্রতিমন্ত্রী মিলন

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩১০ বার পঠিত

নিউজ ডেস্কঃ-

আন্তর্জাতিক সম্পাদকের পদ থেকে সরিয়ে আনম এহসানুল হক মিলনকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ের আলোচিত এই শিক্ষা প্রতিমন্ত্রীকে সম্পাদকীয় পদ থেকে সরিয়ে দিয়ে কেন্দ্র থেকে মঙ্গলবার চিঠি দেয়া হয়। তবে চিঠির বিষয়টি বৃহস্পতিবার আলোচনায় আসে।

এহসানুল হক মিলন দীর্ঘদিন ধরে দলের কার্যক্রমে নিষ্ক্রিয় থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলের একটি সূত্র। তবে অসংখ্য মামলার আসামি হয়ে অনেকদিন কারাগারে থেকে জামিনে মুক্ত হওয়ার পর টেলিভিশন টকশোতে অনেকটা নিয়মিত কথা বলতেন মিলন।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে মনোনয়নবঞ্চিত হন মিলন। এরপর থেকেই দলের হাইকমান্ডের সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়।

গত মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিবকে জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল হককে জাতীয় নির্বাহী কমিটির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

একই দিনে আলাদা চিঠিতে এহসানুল হক মিলনকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য করার কথা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park