1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

উচ্চবিত্ত ছাড়া দেশে আর কেউ ভালো নেই: সংসদে জিএম কাদের

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২০৫ বার পঠিত

নিউজ ডেস্কঃ-

দ্রব্যমূল্যের কারণে উচ্চবিত্ত ছাড়া আর কেই ভালো নাই বলে দাবি করেছেন বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

তিনি বলেন, ‘সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বহির্বিশ্বে কিছু জিনিসের দাম বাড়লেও তার প্রভাব আমাদের দেশের বাজারে পড়ার কথা নয়। মানুষের গড় আয় বাড়লেও সব ক্ষেত্রে বৈষম্য বেড়েছে। বেকারত্বও বাড়ছে।’

বুধবার (৬ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় উপনেতা এ কথা বলেন।

বিরোধী দলীয় উপনেতা বলেন, উন্নয়নের নামে রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য করে ফেলা হচ্ছে। অপরিকল্পিতভাবে উন্নয়নের কাজ করার কারণে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। মানুষের ভোগান্তিকে পুঁজি করে কিছু সুবিধাভোগী মানুষ দুর্নীতি করে এই মেগা প্রজেক্ট থেকে সুবিধা নিচ্ছে।

এ সময় তিনি সড়ক দুর্ঘটনা, শব্দ দূষণ, বায়ু দূষণের জন্য সরকারের কর্মকাণ্ডকে দায়ী করেন। সমন্বয়হীন এই উন্নয়ন কর্মকাণ্ডের কারণে পার্শ্ববর্তীদেশ শ্রীলঙ্কাকার মত অর্থনৈতিক অবস্থা বাংলাদেশে হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park