1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড থেকে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার ওকাতোয়ালী থানার আড়াইউরা পশ্চিম পাড়া গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে মো. রনি (২৫) ও একই জেলার সদর দক্ষিণ থানার খিললাপাড়া গ্রামের লালু মিয়ার ছেলে মো. মিনার (৫৫)। বুধবার (৬ এপ্রিল) সকালে কাঁচপুর হাইওয়ে পুলিশের এটিএসআই নুরুল হুদা গাঁজাসহ তাদের গ্রেপ্তার করেন।

এটিএসআই নুরুল হুদা জানান, মদনপুর বাসস্ট্যান্ডে ট্রাফিক ডিউটি করার সময় রাস্তা পারাপাররত দুই জন ব্যক্তির আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন।

এসময় রনির হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৪ প্যাকেটে খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো ৮ কেজি গাজা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park