1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বন্দরের লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উৎসবের স্থান পরিদর্শনে প্রশাসন

  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

আসছে ৮ এপ্রিল মহাতীর্থ নারায়ণগঞ্জে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উৎসব উপলক্ষে ঘাট ও সার্বিক অবস্থা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপারের অতিরিক্ত দুই পুলিশ কর্মকর্তা।

রবিবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ) শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার নারায়ণগঞ্জ মোঃ আমির খসরু (অপরাধ) স্নানঘাট, পূজা মন্ডপ, পূণ্যার্থীদের থাকার জায়গা , গাড়ি পার্কিংয়ের জায়গা, পানি বিদ্যুৎ নিয়ে আলোচনা করেন এবং পরিদর্শন করেন।

জানা গেছে ৮ এপ্রিল ২০২২ ও ২৪ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ শুক্রবার দিবাগত রাত ৯ টা ১১ মিনিট হইতে শনিবার রাত ১১ টা পর্যন্ত চলবে এ উৎসব। এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো লাখো পুণ্যার্থী এসে পুণ্যস্নান করেন বলে জানা যায়। তাই সরকার আইনশৃঙ্খলা বাহিনীসহ সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে রাখেন, অস্থায়ীভাবে মেডিকেল টিমও থাকে এখানে।

জানা যায়, পুরো এলাকাটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত থাকবে, শুধু তাই নয় ১২০০ পুলিশসহ র‍্যাবের টহল টিম, এস বি, ডি এস বি, এন এস আই, আনসার সহ সাদা পোশাকে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।

পুলিশ কর্মকর্তাদের পরির্দশনকালে তাদের সাথে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা,নারায়ণগঞ্জ জেলা পুলিশের টি আই মোঃ আব্দুল করিম শেখ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বন্দর থানার সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বন্দর থানার সাংগঠনিক সম্পাদক রিপন দাস সহ আরো অনেকে।

এসময় পূজা উদযাপন পরিষদের সদস্যরা জানান, কোনরকম বিশৃঙ্খলা হবে না এবারের তীর্থস্থানে, কারণ এবারের লগ্নে পূণ্যার্থীদের হাতে অনেক সময় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park