1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সিদ্ধিরগঞ্জে নাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাদরিলকে সংবর্ধনা

  • আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৪৮২ বার পঠিত

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর সিদ্ধিরগঞ্জের কৃতি সন্তান ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের সন্তান গোলাম মোহাম্মদ সাদরিলকে গণসংবর্ধনা দিয়েছে নাসিক ৮নং ওয়ার্ডের গোদনাইলের শান্তিনগর এলাকাবাসী । শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে ।

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র আইভী বলেন, এতোদিন অনেকেই আমাকে একটা দলের লোক বলতো কিন্তু আজ এই প্রোগ্রামে এসে বুঝলাম আমি সবার লোক। আমার বাবা আলী আহমেদ চুনকা ছিলেন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। জোহা কাকার (শামীম ওসমানের বাবা) সাথে আমার বাবার অনেক ভালো সম্পর্ক ছিলো। নারায়ণগঞ্জের আওয়ামী লীগে আমার বাবার অবদানের কথা আপনারা বলেছেন। কিন্তু একটি নির্দিষ্ট গোষ্ঠী আমার বাবার অবদানের কথা স্বীকার করতে চায় না

নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নুর উদ্দীন মিয়া, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জিএম সাদরিল,৭ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১,২,৩ নং সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফফর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park