1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পদ হারাচ্ছেন নারায়ণগঞ্জের তিন ইউপি চেয়ারম্যান

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৫০০ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সদর, বন্দর ও সোনারগাঁ উপজেলার তিন ইউপি চেয়ারম্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য করে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কারের দ্বারপ্রান্তে। তাদের মধ্যে দুইজন গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগেরই মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। অন্যজন ক্ষমতাসীন দলের নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টির মনোনয়নে চেয়ারম্যান হয়েছেন।

অভিযুক্তরা হলেন- সোনারগাঁ উপজেলার বারদী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান ও সদর উপজেলার আলীরটেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন। গত ২৭ মার্চ তাদের তিনজনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নোটিশে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান।
নোটিশে বলা হয়েছে, অভিযুক্ত তিন চেয়ারম্যানের বিরুদ্ধে । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ‘বেফাঁস’ বক্তব্য দেয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(৪) বিধানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কেন নেওয়া হবে না তা ১০ কার্যদিবসের মধ্যে লিখিত দেওয়ার আদেশ দেওয়া হয়েছে ওই নোটিশে।
এদিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(৪) অনুযায়ী অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে তার পদ থেকে অপসারণ করার বিধান রয়েছে।

সম্প্রতি অভিযুক্ত তিন ইউপি চেয়ারম্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে নিয়ে ‘বেফাঁস’ বক্তব্য দিয়েছেন। বারদীর চেয়ারম্যান মাহবুবুর রহমান এক ওয়াজ মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, ‘ক্ষমতা আমাকে দিয়েছে, আমি বারদীর ম্যাজিস্ট্রেট। মাননীয় প্রধানমন্ত্রী বারদীতে আসলেও আমার হুকুম লাগবে।’

এক অনুষ্ঠানে কলাগাছিয়ার চেয়ারম্যান দেলোয়ার হোসেন ‘আমি শেখ হাসিনাকে চিনি না, শেখ মুজিবুর রহমানকে চিনি না’ বলে বক্তব্য দিয়েছেন। অন্যদিকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত আলীরটেক ইউপি চেয়ারম্যান জাকির হোসাইন বলেন, ‘আমি নৌকার প্রতীক ছাড়া নির্বাচন করলে অনেক বেশি ভোটে নির্বাচিত হতাম। নৌকা নিয়ে কম ভোট পেয়েছি’। এই তিন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত দিয়েছিল নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park