1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

সোনারগাঁওয়ের কাঁচপুরে স্কুলের পুকুরে ডুবে প্রাণ গেল হৃদয় (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের । মঙ্গলবার দুপুরে কাঁচপুর ওমর আলী স্কুলের পুকুরে বন্ধুদের সাথে খেলা শেষে গোসল করতে নেমে নিখোঁজ হলে ৩ঘন্টা পর তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহত হৃদয় নোয়াখালী জেলার রামগঞ্জের মোবারকের ছেলে। কাঁচপুর উত্তর পাড়া রাসেলের বাড়ির ভাড়াটিয়া। সে চিটাগংরোডে একটি মাদ্রাসায় অধ্যয়নরত ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হৃদয় বন্ধুদের সাথে খেলা শেষে গোসল করতে নেমে নিখোঁজ হয়। বিকেলে বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে রাত ১০টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ৩ ঘন্টা খোজাখুজি করে রাত ১টার দিকে লাশ উদ্ধার করে।

এই বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আব্দুল্লাহ আল আরিফিন বলেন, গতকাল রাত সাড়ে ৯ টায় খবর দিলে একদল ডুবুরিকে ঘটনা স্থলে পাঠানো হয়। ৩ ঘন্টা খোজাখুজির পর লাশ উদ্ধার করা হয়। লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park