1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আওয়ামীলীগ ও যুবলীগের মতো পুলিশ লীগের কোন প্রার্থক্য নেই- রুহুল কবির রিজভী

  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ মার্চ) সকাল ১১ টায় পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকায় সোনারগাঁ উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রহসনের রাজনীতিতে বিএনপি ভয় পায় না। হামলা মামলা চালিয়ে সরকার পতনের আন্দোলন ও সাবেক ৩বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন থামাতে পারবে না তারই প্রমাণ সোনারগাঁওয়ের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। সোনারগাঁ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কাঁচপুর থেকে মেঘনা ব্রীজ পর্যন্ত অবস্থান করে করে সরকার পতনের সংগ্রামে নেতৃত্ব দিবে।

সম্মেলনে উপস্থিত কাউন্সিলর, ডেলিগেটস, কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ২ বছর মেয়াদী সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ বিএনপির সভাপতি এবং সেক্রেটারি হিসেবে মোশাররফ হোসেনের নাম ঘোষণা করা হয়। পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার ও সেক্রেটারি হিসেবে কাউন্সিলর মোতালেব নির্বাচিত হোন।

সোনারগাঁও উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park