1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে সংঘর্ষ, আহত ১০

  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী আবু বক্করসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্হানীয়রা জানান, সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে দূুটি গ্রুপ নিবার্চনে অংশ নেয়। আলী হোসেন গ্রুপের প্রার্থী হয় তাজুল ইসলাম, আমির হোসেন, কালাম অপরদিকে আবু বক্কর গ্রুপে মনির হোসেন, আব্দুল হক ও রাজিয়া সুলতানা। নিবার্চনের শুরু থেকে উত্তেজনা চলছিলো।

জানা গেছে, সোমবার (২৮ মার্চ) দিনভর শিক্ষার্থীদের অভিভাবকরা ভোট কেন্দ্রে এসে দেন। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে ভোট গণনার সময় আবু বক্কর গ্রুপকে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকতে দেখে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্কুলটির বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়। এ সময় জাকির হোসেন ও আলী হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।

আবু বক্কর অভিযোগ করেন, আমাকে স্কুলের একটি রুমের ভেতরে আটকে রেখে ছুরিকাঘাত করে আহত করেছে। পরে খবর পেয়ে আমাদের লোকজন ওই স্থানীয়রা আমাকে স্কুল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নির্বাচনের ফলাফল আমাদের পক্ষে আসায় জাকির হোসেন ও আলী হোসেন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

সোনারগাঁ থানার ওসি হাফিজুল রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি, তবে কেউ কোনো অভিযোগ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park