1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে শ্রমিককে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৪৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউনিক পাওয়ার প্ল্যান্ট’র এক শ্রমিককে পিটিয়ে আহত করেছে বহিরাগত সন্ত্রাসীরা। এ ঘটনায় বাদি হয়ে সোনারগাঁ থানায় আহত শ্রমিক আনিছুর রহমান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে আনিছুর রহমান উল্লেখ করেন, রবিবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে ইউনিক পাওয়ার প্ল্যান্টে শ্রমিকদের তর্ক হয়। এর জের ধরে বেলা ১১ টার সময় নাস্তার বিরতিতে আনিছুর বাহিরে আসলে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের মজিবর মেম্বারে ছেলে রোহান, রোমান, রাতুল, মেজু ও শফিসহ অজ্ঞাত আরো ৫/৬ জনের একটি দল পরিকল্পত ভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা করে তাকে পিটিয়ে মারাত্মক আহত করে।

এসময় হামলার শিকার আনিছুরের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত আনিছুর বাদি হয়ে আজ বিকেলে একটি অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park