1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করলেন’ সোহাগ রনি

  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে ৫১তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস পালন করা হয়েছে।

শনিবার (২৬শে মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হাজী শাহ্ মোঃ সোহাগ রনি’র উদ্যোগে মোগরাপাড়া ইউনিয়ন ব্যাপি সকাল ৯টায় ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তিলাওয়াত, আযান প্রতিযোগিতা, নাতে রাসূল, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, রচনা – জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সংগীত, কবিতা আবৃত্তি ও দেশত্ববোধক গান, অন্ধের হাড়িভাঙ্গা, কলাগাছ খেলা, ইসি খেলা, বাচ্চাদের চকলেট খেলা, বালিশ খেলা, দৌড় প্রতিযোগিতা, মোরগ যুদ্ধ সহ আরও অনেক খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মোগরাপাড়া ইউনিয়নের প্রতি গ্রুপে সেরা ৩ জন কে বিজয়ী পুরস্কার বিতরণ করেন, বীর মুক্তিযোদ্ধা শাহজামাল তোতা সাবেক মেম্বার, বীর মুক্তিযোদ্ধা শাহআলম।

এই সময় সোহাগ রনি বলেন, একাত্তরের ২৬ মার্চ আজ এই দিনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান স্বাধীনতা ঘোষণার পর বীর মুক্তিযোদ্ধাদের বিরত্বে আত্মপ্রকাশ করে, তাদের সম্মান ও শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। নতুন প্রজন্ম এই শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানা প্রয়োজন।

এসময় আরোও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সেলিম, যুবলীগ নেতা আলমগীর হোসেন, সোনারগাঁও ডিগ্রী কলেজের ভিপি সজল চন্দ্র ঘোষ, জিএস অর্নি আলম, শাখাওয়াত হোসেন, গনি প্রধানসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park