1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন

  • আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় শুক্রবার সন্ধ্যায় পালিত হলো ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। পরে শহীদদের স্মরনে রাত ৯টা ১ মিনিটে পর্যন্ত ‘ব্ল্যাক আউট’ পালন করা হয়। এছাড়াও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শোকের আবহে দিনটি পালন করা হয়েছে। পরে বিজয় স্তম্ভে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহীর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড.শামসুল ইসলাম ভূইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার: মাসুদুর রহমান মাসুম, সন্মান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্, উপজেলা প্রকৌশলী মো.আরজুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.সাইফুল ইসলাম প্রধান, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিবসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সোনারগাঁ উপজেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি , সাংবাদিক শেখ এনামূল হক বিদ্যুৎ , সাধারণ সম্পাদক গোলজার হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান সরকার রিপন, সহ সাংগঠনিক সম্পাদক এনায়েতুল ইসলাম শিপন, উদীচী শিল্পীগোষ্ঠীর সোনারগাঁ উপজেলার শাখার সভাপতি শংকর প্রকাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park