1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৫৯ বার পঠিত
নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ই মার্চ) সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এই সকল উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এই উপকরণ তুলে দেন নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।
এই সময় উপজেলা কৃষি কর্মকর্তা মুনিরা আক্তারের সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী,সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভুঁইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলসহ উপজেলা কৃষি অফিস কর্মকর্তাগন।
কৃষি উপকরণের মধ্যে রয়েছে প্রতিটি ইউনিয়ন পরিষদে মৌসুমী ফলগাছের জন্য হ্যান্ড স্প্রে মেশিন ও অন্যান্য সামগ্রী। যে কোন কৃষক প্রয়োজনে ইউনিয়ন পরিষদ থেকে এই মেশিন নিয়ে ফলগাছের পোকা মারার জন্য এই স্প্রে করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park