1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৫ মরদেহ উদ্ধার

  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২০৭ বার পঠিত

নিউজ ডেস্কঃ-

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ।

রোববার (২০ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আফসার উদ্দিন নামের ওই লঞ্চটিতে ৩৫-৪০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

লঞ্চ মালিক সমিতির নেতারা জানান, ৪০/৪৫ যাত্রী নিয়ে এমভি আফসার নামের লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাচ্ছিল। কয়লাঘাট এলাকায় পৌঁছালে লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয় এমভি রূপসী নামের পণ্যবাহী একটি জাহাজ। ধাক্কা দেয়ার ৩ থেকে সাড়ে ৩ মিনিটের মাথায় লঞ্চটি ডুবে যায়। এ সময় ১০/১২ জন যাত্রী নদীতে ঝাঁপিয়ে পড়ে তীরে উঠে আসতে সক্ষম হন।

আহত একজনকে উদ্ধারের পর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে বেশিরভাগ যাত্রীই নিখোঁজ রয়েছেন বলে জানান লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদল। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park