1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবসায়ীর ড্রেজার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩১৭ বার পঠিত

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের দলরদি ছটাকিয়া এলাকায় এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবসায়ীর এক ড্রেজার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ড্রেজারের দুটি ইঞ্জিন, ৫ ড্রাম তেল ও শ্রমিকদের তৈজস পত্রসহ প্রায় ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী ব্যবসায়ী হাজী আফজাল হোসেন।

এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী আফজালের অভিযোগ, এসিল্যান্ড গোলাম মোস্তফা মুন্না বৃহস্পতিবার তার অফিসে ডেকে নিয়ে সার্ভেয়ার নুরে আলমের সামনে ১০ লাখ টাকা উৎকোচ দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় তিনি দাড়িতে থেকে তার গাড়ি চালক আবু মিয়াকে দিয়ে ড্রেজার আগুন ধরিয়ে দেন। এদিকে গত রোববারও তিনি জামপুর ইউনিয়নের পেরাব এলাকায় একটি ভেকু পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এসিল্যান্ডের বিরুদ্ধে।

এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।

ব্যবসায়ী আফজাল হোসেন জানান, বারদী ইউনিয়নের ছটাকিয়া এলাকা থেকে শুরু করে জামিরা এন্ড শ্যামা নামের ড্রেজারের মাধ্যমে একটি কোম্পানি বালু ভরাট করার জন্য পাইপ লাইন টানা হয়। লাইন টানা দেখে এসিল্যান্ড গত বৃহস্পতিবার তার অফিসে ডেকে নিয়ে যায়। তিনি পাইপ লাইনের অনুমতি নিয়ে করা হয়েছে কিনা জানতে চান?। এক পর্যায়ে তিনি ১০ লাখ টাকা দাবি করেন। রোববারের মধ্যে এ টাকা পরিশোধের জন্য চাপ দেন। দাবিকৃত টাকা না পেয়ে তিনি সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে নিজে দাড়িয়ে থেকে তার গাড়ি চালক আবু মিয়াকে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে ড্রেজারের দুটি ইঞ্জিন, ৫ ড্রাম তেল ও শ্রমিকদের তৈজস পত্রসহ প্রায় ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ড্রেজার শ্রমিক মোক্তার হোসেন জানান, এ ড্রেজারের বৈধ কাগজপত্র ছিল। কাগজপত্র দেখানোর কথা বললে অকথ্য ভাষায় গালমন্দ করেন। কাগজপত্র দেখে অবৈধ থাকলে জেল বা জরিমানা করতে পারতেন। আইনের লোক হয়ে তিনি আইন লঙ্ঘন করেছেন। আইন তিনি নিজ হাতে তুলে নিয়েছেন।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না বলেন, অবৈধ কাজে ব্যবহার করায় এটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি। দু’দিন আগে তাকে ড্রেজার সরিয়ে নেওয়ার কথা বলেছি। ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে ড্রেজারে আগুন দেওয়া হয়েছে। তবে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তবে তিনি নিজে ড্রেজারে আগুন দিতে পারেন না।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park