1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে মহাসড়কে আ’লীগ কার্যালয়সহ সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সওজের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা আওয়ামীলীগ কার্যালয়, ফলের, মিষ্টির দোকানসহ সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মোর্শেদ, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার সেগুফতা মেহনাজ, সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান, কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ উচ্ছেদ অভিযানে অংশ নেন।
গত ১২ ফেব্রুয়ারী এসব দোকান পাট উচ্ছেদ করা হয়েছিল। গত তিন মাসের ব্যবসাধানে পুনরায় দখল হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তর পাশে সড়ক ও জনপদ অধিদপ্তরের জায়গা দখল করে তিনটি কাঁচাবাজারসহ প্রায় দুই হাজারের অধিক অবৈধ দোকানপাট গড়ে তোলেন স্থানীয় প্রভাবশালীরা।

আওয়ামী লীগের শাসন আমলে একটি গ্রুপ মহাসড়কের জমি ভাড়া দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আওয়ামীলীগের সেই গ্রুপ পালিয়ে যাওয়ার পর বর্তমানে বিএনপির একটি গ্রুপ একই পন্থায় টাকা হাতিয়ে নিচ্ছেন। সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজির পরিবর্তন হয়নি। প্রশাসন এ চাঁদাবাজির সুযোগ করে দিচ্ছেন বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থায়ী সমাধান না করে উচ্ছেদ করায় ব্যবসায়ীরা তাদের সংসার চালাতে টাকার বিনিময়ে মহাসড়কের ফুটপাতে দোকান অবৈধভাবে গড়ে তুলছেন।

অভিযোগ রয়েছে, প্রভাবশালীরা দীর্ঘদিন যাবত অবৈধ স্থাপনা তৈরি করে মাসে কোটি টাকা চাঁদাবাজি করে। আর স্থানীয় প্রভাবশালীদের সাথে সড়ক ও জনপদ অধিদপ্তর, থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী গোপন আঁতাতে মাসোয়ারা পেয়ে থাকেন।

তারা আরো জানান, উপজেলা প্রশাসন একদিকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে গুড়িয়ে দিয়ে যান অপরদিকে, প্রভাবশালীরা আগের চেয়ে বেশি দাে দোকান দিতে উঠে-পড়ে নামেন। জায়গার অগ্রিম বাবদ ৫০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকা আর দৈনিক ১শ টাকা থেকে ১৫শ’ টাকা ভাড়া বাবদ আদায় করেন। ভাঙা গড়ার খেলায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হলেও লাভবান হন স্থানীয় প্রভাবাশালীরা।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ বলেন, মোগরাপাড়া এলাকায় মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পুনরায় দোকান বসালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, মোগরাপাড়া চৌরাস্তায় আগেও উচ্ছেদ অভিযান করা হয়েছে। তিন মাসের ব্যবধানে দখল হয়ে গেছে। ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া হয় অভিযোগ রয়েছে। প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জন্য স্থায়ীভাবে দোকান বরাদ্ধের চেষ্টা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park