
হৃদয় হোসাইন,পাবনা প্রতিনিধি:
পাবনায় দুইটি ওয়ান শাটারগান সহ একজন আসামী গ্রেপ্তার করেছে পাবনা ডিবি পুলিশ। শনিবার (০৩ মে) সকালে পাবনা জেলা পুলিশ এ তথ্যটি নিশ্চিত করেন। পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় শনিবার দিবাগত রাতে এস আই অসিত কুমার বসাক পাবনা জেলার সদর থানাধীন দাপুনিয়া ইউপির টিকরী দক্ষিনপাড়ায় অভিযান পরিচালনা করে দুটি শাটারগান সহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত হলেন,পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউপির টিকারি দক্ষিণ পাড়ার মোঃ বিপুল হোসেন (৫০)। ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা রজু প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply