1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পারভেজ হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তার এলাকায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়ার নেতৃত্বে সোনারগাঁ সরকারি কলেজ, সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ, পৌরসভা ছাত্রদলের নেতাকর্মীরা এক সঙ্গে প্রথমে মানববন্ধন ও পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোগরাপাড়া চৌরাস্তায় গিয়ে শেষ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বৈষম্যের খুনিরা, হুঁশিয়ার সাবধান, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে, আমি কে, পারভেজ পারভেজ’সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া ভূঁইয়া বলেন, আমাদের ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে স্পষ্ট এর প্রমাণ রয়েছে। সেখানে থাকা চারজন বৈষম্যবিরোধীর ব্যানারে রাজনীতি করেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। শাস্তি প্রদানের মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে হবে।

আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি এর বিচার করতে না পারেন, আপনাকে পদত্যাগ করতে হবে। আমরা হাসিনাকে হটিয়েছি। আপনি পদক্ষেপ নিতে না পারলে আপনাকেও চেয়ার থেকে নেমে যেতে হবে।

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, পৌরসভা ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ শিকদার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, সোনারগাঁ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মাসুদ রানা বাবু, পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নাদিম, সোনারগাঁ ফজলুল হক উইমেন্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সুমাইয়া আক্তার সাদিয়া, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম, আবু ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মাহমুদা আক্তার মিতু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park