1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নাটোরে তিন বেকারি কারখানাকে বিএসটিআইয়ের মামলা-জরিমানা

  • আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযানে তিন বেকারিকে কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, ২১ এপ্রিল (সোমবার) নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে ব্রেড, বিস্কুট ও কেক এর অনুকুলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করা ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে উৎপাদন করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় লক্ষ্মীকোল এলাকার ভাই ভাই ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিকে (কেক) ১০ হাজার টাকা এবং রয়না এলাকার নিউ কুমিল্লা বেকারিকে (কেক) ১০ হাজার টাকা ও রাবেয়া বেকারিকে (ব্রেড ও বিস্কুট) ১০ হাজার টাকা  জরিমানাসহ মোট ৩টি মামলা দায়ের করা হয়।পাশাপাশি প্রতিষ্ঠানসমুহকে ৭ দিনের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণ ও কারখানার পরিবেশ উন্নত করার পরামর্শ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

এসময় আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

জনস্বার্থে পরিচালিত এই অভিযানের মাধ্যমে বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে বলে জানানো হয় বিএসটিআইয়ের পক্ষ থেকে।

ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশ্বাস দিয়েছে বিএসটিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park