1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জে মাদক মামলায় চার জনের যাবজ্জীবন

  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

মাদক মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সাবিনা ইয়াসমিনের আদালত বুধবার দুপুরে এ আদেশ দিয়েছেন। একই সঙ্গে আসামিদের আরেক ধারায় পাঁচ বছরে কারাদণ্ডে দন্ডিত করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর টান বাজার সুইপার কলোনী এলাকার সাগর, লাল, রুবেল এবং রাজিব।

নারায়ণগঞ্জের আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদক মামলায় হিরোইন বিক্রির অপরাধে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

তিনি জানান, মামলার ৫ নম্বর আসামি টান বাজার সুইপার কলোনীর ভোলাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি পলাতক রয়েছেন।

আদালত পুলিশের পরিদর্শক আরও জানান, ২০১১ সালের ২২ মে নারায়ণগঞ্জ নগরীর টান বাজার সুইপার কলোনীর এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিদের আটক করে র‌্যাব-১১। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন ও গাজা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর কর্মকর্তা খোরশেদ আলম বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। সেই মামলায় আদালত এ রায় দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park