1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে চাচা-ভাতিজার স্বেচ্ছাচারীতায় চলে ভূমি অফিস, প্রতিবাদ করলেই গ্রাহকদের মারধর

  • আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ভূমি অফিসে চাচা-ভাতিজার স্বেচ্ছাচারীতায় অনিয়ম-দূর্নীতি ও গ্রাহকদের মারধরের অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন ভূমি অফিসে স্থানীয় ইমরান হোসেন(৩৪) নামের এক সেবা গ্রহীতা নামজারিতে এতো ভুল কেনো জানতে গেলেই নায়েব আনোয়ার হোসেন ও তার আপন ভাতিজা কম্পিউটার অপারেটর জুবায়ের অতর্কিত হামলা চালায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, নায়েবের নেতৃত্বে তার ভাতিজা জুবায়ের কথার এক পর্যায়ের তার চেয়ার থেকে উঠে এসে সেবাগ্রহীতার উপর অতর্কিত হামলা করেন। পরে ভূমি অফিসে থাকা আরও কয়েকজন কর্মকর্তা রাগান্বিত ভাষায় কথা বলে ভুক্তভোগী সেবা গ্রহীতাকে অফিস থেকে বের করে দেন৷

জানা গেছে, নায়েব আনোয়ার হোসেন তার ভাতিজা জুবায়ের ইউনিয়ন ভূমি অফিসের অপরাধের আখড়া তৈরি করেছেন৷ চাচা নায়েব হওয়ার কারণে সরকারি নির্দেশনা অমান্য করে তার একছত্র আধিপত্য বিস্তারের জন্যই নিয়ম বহির্ভূতভাবে তার আপন ভাতিজাকে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেন। তাদের অপরাধের বিরুদ্ধে কেউ কথা বললেই তাদেরকে হতে হয় নির্যাতনের শিকার। চাচা-ভাতিজার স্বেচ্ছাচারিতায় চলে নামজারি, খারিজসহ নানা ধরনের কাজ৷ যেনো অনিয়ম- দূর্নীতির পসরা সাজিয়ে বসেছে এ দুই চাচা-ভাতিজা।

ভুক্তভোগী ইমরান হোসেনের দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়, কয়েকদিন আগে একটি ভূমি অফিসে নামজারির একটি আবেদন করলে কম্পিউটার অপারেটর তার স্বেচ্ছাচারিতায় আমাদের ৯ জন সদস্যের আলাদা ঠিকানা থাকা সত্ত্বেও তিনি একই ঠিকানায় লিপিবদ্ধ করেন। এমন ভূল নামজারি সম্পর্কে অবগত ও কেনো এমন একটি ভুল করেছে জানতে চাইলে কথা বলার এক পর্যায়ে নায়েব আনোয়ার হোসেনের নেতৃত্বে ভাতিজা কম্পিউটার অপারেটর জুবায়ের অতর্কিত হামলা চালায়। একই সাথে বেশি বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকিও প্রদান করেন৷

অভিযুক্ত নায়েব আনোয়ার হোসেন বলেন, সম্পর্কে আমরা চাচা-ভাতিজা। আমরা দুজই এক অফিসে কাজ করি৷ ইমরান নামের এক ব্যক্তি নামজারির একটি কাগজ নিয়েই অফিসে ঢুকে উচ্চস্বরে কথা বলে। এতে তার ভাতিজা ক্ষিপ্ত হয়ে আঘাত করে। বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও বলে জানান তিনি৷

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park