1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ডাকাত সর্দার পিয়ালসহ তিন ডাকাত গ্রেপ্তার

  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাত সর্দার পিয়ালসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর আজম বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতা ও মাদকসহ ১১টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো হাবিপুর গ্রামের টিপু সুলতানের ছেলে পিয়াল (৩০) ও তার ছোট ভাই ইয়াসির আরাফাত (২০) এবং দৌলের বাগ গ্রামের নুরুল ইসলামের ছেলে শাওন হোসেন (২৫)।

সূত্র জানা যায়, সোনারগাঁ পৌর এলাকার দৈলেরবাগ গ্রামে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কয়েক মাস ধরে ডাকাত সর্দার পিয়ালের নেতৃত্বে তার বাহিনী স্থানীয়দের কাছ থেকে চাঁদা দাবি, মারধর, শ্লীলতাহানীসহ বিভিন্ন অপকর্মে করে আসছে। এছাড়াও সে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহি পরিবহন ডাকাতি করে থাকে। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। গত সোমবার সন্ধ্যায় হাবিবপুর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে পিয়াল ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। তাদের শারিরিক ও মানুষিক নির্যাতনে অনেকেই বাড়িঘর ছেড়ে ঢাকায় অবস্থান করে। তাদের গ্রেপ্তারে মানুষ কিছুটা হলেও স্বস্তি পেয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ডাকাত পিয়ালসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাহিনীর অন্য সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, দস্যুতা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park