1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে নববর্ষের দিনেও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে স্কুলে পাঠদান

  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষের দিনেও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বৈদ্যেরবাজার নেকবর আলী (এনএএম) পাইলট উচ্চ বিদ্যালয়ে হরদমই চলেছে বিদ্যালয়ের পাঠদান।

সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করলেও সকাল থেকে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের পাঠদান করাতে দেখা গেছে শিক্ষকদের।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ‘বৈদ্যেরবাজার নেকবর আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কুল ড্রেস পরিহিত অবস্থায় বিভিন্ন শ্রেণি কক্ষে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত চলছে পাঠদান কর্মসূচি। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হাতে বেত নিয়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি কক্ষে ঘুরে বেড়াচ্ছেন।

দশম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা ইসলাম জানান, আমাদেরকে শিক্ষকরা বিদ্যালয়ে আসতে বললেতো আসতেই হবে। আমাদের ক্লাস করানো হবে বলে বই-খাতা নিয়ে আসার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আগামী বছর আমাদের এস.এস.সি পরীক্ষা তাই শিক্ষকরা ক্লাস করানো হবে বলে জানিয়েছেন।নবম শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমান জানান, গতকাল শিক্ষকরা ক্লাস করানো হবে জানিয়ে আমাদের বই-খাতা নিয়ে স্কুলে আসতে বলেছে তাই আজকে আসছি।

বিদ্যালয়ের শিক্ষক বশির উদ্দিন জানান, বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষকের নির্দেশনায় শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে। এখানে আমরা চাকুরী করি তাই তাদের নির্দেশনা পালন করতে হবে।

ক্লাস করানোর সময় আরেকজন শিক্ষক জানান, এবার বই দিতে অনেক বিলম্ভ হয়েছে।তাই ছাত্রছাত্রীরা পড়াশোনায় পিছিয়ে রয়েছে। এজন্য আজকে ক্লাস করানোর নিয়ম না থাকলেও শিক্ষার্থীদের নিয়ে এসে ক্লাস করানো হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামাল হোসেন বলেন, যেহেতু বিদ্যালয়টি বর্তমানে এস.এস.সি পরীক্ষার্থীদের কেন্দ্র তাই বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। তাই শিক্ষার্থীদের পড়া যেনো পিছিয়ে না যায় সেজন্য শ্রেণি কক্ষে পাঠদান করানো হচ্ছে। এতেতো অপরাধের কিছু নেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন জানান, এ বিষয়ে আমার জানা নেই, আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। এমন একটি দিনে ক্লাস করানো ঠিক হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, প্রধান শিক্ষক কামাল হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি। তিনি স্বৈরাচারী শেখ-হাসিনার ক্ষমতাকালীন সময় স্কুলে জাল সনদ, বিভিন্ন লাইব্রেরির সঙ্গে বই বাণিজ্যসহ তিনি স্কুলে যোগদানের পর থেকে সিন্ডিকেট করে দুর্নীতির রাজত্ব কায়েম করা, কথায় কথায় শিক্ষার্থীদের অভিভাবক, স্কুলের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, দপ্তরী-আয়াসহ প্রায় সবার সাথেই দুর্ব্যবহার করার অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park